|সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads

Shilpa Shetty: নায়কের সঙ্গে প্রেম এক নায়ককে প্রকাশ্যে চুমু অশ্লীল ছবি শিল্পা মানেই যেন বিতর্ক

Shilpa Shetty: নায়কের সঙ্গে প্রেম, এক নায়ককে প্রকাশ্যে চুমু, অশ্লীল ছবি... শিল্পা মানেই যেন বিতর্ক 

Shilpa Shetty: নায়কের সঙ্গে প্রেম  এক নায়ককে প্রকাশ্যে চুমু  অশ্লীল ছবি  শিল্পা মানেই যেন বিতর্ক
Shilpa Shetty



 ১৯৯৩-এর ‘বাজিগর’ ছবিতে আত্মপ্রকাশ হয়েছিল শিল্পা শেট্টির। তারপর একের পর এক ছবি করে গিয়েছেন। ১৪ বছর পর ফের প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। 


‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘হাতকড়ি’, ‘ছোটে সরকার’, ‘হিম্মত’, ‘ইনসাফ’, ‘আজাদ’, ‘ধড়কন’, ‘লাইফ ইন আ মেট্রো’-র মতো একাধিক ভিন্ন ধারার ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন এক সময় বলিউডের প্রথমসারির নায়িকার তালিকায় গণ্য করা হত তাঁকে। কিন্তু নবাগতাদের ভিড়ে ২০০৬-এর পর থেকেই বলিউডে তাঁর দাপট কমতে শুরু করে। ২০০৭-এর আপনে-র পর থেকে যে ক’টি ছবি করেছেন, সব ক’টিতেই মূলত আইটেম নম্বর জুটেছিল তাঁর।




 ২০০৭-এর ‘ওম শান্তি ওম’, ২০০৮-এর ‘দোস্তানা’এবং এর ৬ বছর পর ‘ধিস্কিআও’ ছবিতে আইটেম নম্বর ছিল তাঁর। দীর্ঘ ১৪ বছর পর তাঁর ‘হাঙ্গামা ২’ ছবিটি মুক্তি পেয়েছে। তা নিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ছিলেন শিল্পা। কিন্তু এরই মধ্যে স্বামী রাজ কুন্দ্রার কীর্তি তাঁকে ফের শিরোনামে নিয়ে এসেছে। 




 ছবির বাইরে খবরের শিরোনাম হতে এই প্রথমবার দেখা গেল না শিল্পাকে। ভিন্ন ভিন্ন কারণে অন্তত ৫ বার খবরের শিরোনাম হলেন তিনি। ১৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ। জেরা করা হয়েছে শিল্পাকেও। 



এই ঘটনা নিয়েও এখন তোলপাড় দেশ। স্বামীর হঠাৎ গ্রেফতারিতে শিল্পার দিকেও আঙুল উঠতে শুরু করেছে। স্বামীর এই কাণ্ড স্ত্রী শিল্পা কি জানতেন না? আর জানলে সব জেনে কী ভাবে তিনি চুপ করে বসে ছিলেন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিল্পাকে নিয়ে।

অক্ষয় এবং শিল্পা
অক্ষয় এবং শিল্পা

অক্ষয় এবং শিল্পার প্রেম নিয়ে গুঞ্জন কম হয়নি। আবার দু’জনের বিচ্ছেদও হয়েছে বহু বিতর্কের পর। শিল্পা জানতে পেরে গিয়েছিলেন, তাঁর পাশাপাশি টুইঙ্কল খন্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তারপর অক্ষয়ের থেকে সরে আসেন তিনি। 

Shilpa Shetty
Shilpa Shetty


 ২০০৭ সালে শিল্পা এইডস নিয়ে একটি সচেতনতা মূলক প্রচারে যোগ দিয়েছিলেন। আমেরিকার অভিনেতা রিচার্ড গেরেও তাতে হাজির ছিলেন। মঞ্চে উঠেই সবাইকে অবাক করে শিল্পাকে জড়িয়ে ধরে ক্রমাগত চুমু খেতে শুরু করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ