|সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads

এবার কলকাতার বড় পর্দায় মিথিলা! না দেখলে মিস করবেন

এবার কলকাতার বড় পর্দায় মিথিলা! না দেখলে মিস করবেন
মিথিলা


গত ৩০ জুন, মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় গিয়েছে

ঢাকার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার অভিষেক হতে যাচ্ছে কলকাতার বড় পর্দায়। কলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর তিনি কলকাতার একটি স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু এবার প্রথমবারের মত কলকাতার বড় পর্দায় দেখা যাবে মিথিলাকে। 

টলিউড নির্মাতা রাজর্ষি দে, শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর এতে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ‌্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, মিথিলা অভিনীত চরিত্রটিতে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। 

তবে এ সিনেমায় মিথিলার অভিনয়ের বিষয়টি গুজব বলে দাবি করেছেন, রাজর্ষি দে। তিনি বলেন, বিষয়টি পুরোটাই গুজব।

গত ৩০ জুন, মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় গিয়েছে। কলকাতায় শ্বশুরবাড়িতে কিছুদিন থাকবেন তিনি। কিন্তু, সিনেমায় অভিনয় করার বিষয়ে তিনি কোনো মন্তব‌্য করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ