![]() |
| technologyinfobd - ইংরেজি শেখার সহজ উপায় |
ইংলিশ শেখার সহজ উপায় :
বর্তমানে এমন কেউ নেই যে ইংরেজি শিখতে চায় না। সকলে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ইংরেজি শিখতে চায় কেউ ইউরোপে পাড়ি দিতে , কেউ পরিক্ষায় ভালো রিজাল্টের আশায়, কেউ ভালো চাকরির আশায় কিনতু কেউই সঠিক পদ্বতি বেছে নিতে পারে না সহজে ইংরেজি শিখার তাই অকালে ঝড়ে পড়ে পুরো শিখতে ব্যার্থ হয়। আজ আমি এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ টিপ্স শেয়ার করবো শেষ পর্যন্ত পড়ুন তাহলে সহজে দ্রুত ইংরেজি শিখার কৌশল জানতে পারবেন।
ইংরেজি কি : এটি একটি আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর দ্বীতিয় মাতৃভাষা বলা হয় এটিকে। কারন সকল রাষ্ট্রের মাতৃভাষা পরেই ইংরেজির স্থান। আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে আপনি ভাগ্যবান ব্যাক্তি। আজকের পর্বে আলোচনা মন দিয়ে পড়ুন জানতে পারবেন ইংরেজি শিখার কৌশলগুলো।
আসুন জেনে নেই আজকের সহজে ইংরেজি শিখার উপায় নিয়ে আলোচনা গুলো।
ইংরেজি শিখার মোবাইল ৫টি অ্যাপস
👉 কোন একটি কারন বাচাই করুন যার জন্য আপনি ইংরেজি শিখবেন :
অভাক হওয়ার মতো হলেও সত্য একটি বিষয়। প্রথমে নিজেকে কি কাজ করবেন? এর আগে এটি স্তির করুন কেনো করবেন? তাহলে একটি কার আপনার জানা হয়ে গেলো।
আপনি কখনো কোন কারন ছাড়া যেমন কিছু করতে পারবেননা তেমনই ইংরেজিও আপনার শিখা হবে না। যখন আপনি একটি কারন ঠিক করবেন তখন আপনার ব্রেইন আপনাকে কাজ করার বা শিখার তাগিদ দিবে আপনাকে আর অবহেলায় পড়তে হবেনা। সর্বদা আপনার কারনই আপনাকে ইংরেজি শিখার অনুপ্রেরণা যোগাবে। ধরুন আপনি একটি কারন ঠিক করলেন আপনি ইংরেজি মানুষকে শিক্ষা দিবেন তখন আপনি নিশ্চই ঘুমিয়ে পড়বেননা আপনাকে প্রথমে শিখে পরে শিক্ষাদিতে হবে। এরকম বিভিন্ন কারন থেকে একটি বেচে নিন। ইংরেজি শিখা হয়ে যাবে।
নীচের পয়েন্টগুলো পড়তে ভালো না লাগলে এই পয়েন্টে পুনোরায় ফিরে আসুন। তাহলে আবার অনুপ্রাণিত হবেন।
👉 আপনার লক্ষ্য নির্ধারন করুন :
আমার বিগত কয়েক বছরের অভিঙ্গতা থেকে বলছি লক্ষ্যহীন তীর যেমন হরিন শিকার করতে পরেনা তেমনি লক্ষ্যহীন শিক্ষা দিয়ে কোন কিছুই ভালো করে শিখতে পারবেননা। আপনি ভাবুন আপনি কি করতে চান বা কি জন্য ইংরেজি শিখবেন সেটাই আপনার মনে সেট করুন তাহলে আপনার মনের স্পিরিট আপনাকে শিখতে সাহস যোগাবে তখনই সহজে রপ্ত করতে পারবেন।
লক্ষ্যের মধ্যে কিছু বেশকম আছে নীচে বলা হলো।
যে লক্ষ্যগুলো ঠিক করবেন :
১. আগামী ৫ মাসের মধ্যে আমি ইংরেজি দৈনিক পত্রিকা পড়ে এর বাংলা বুঝতে পারবো।
২. আগামী ৬ মাসের মধ্যে ইংরেজিতে কথা বলতে পারবো।
৩. ৬ মাসের মধ্যেই আইএলটিএস / IELTS পরিক্ষায় ৭.০০ স্কোর করতে পারি।
৪. এক বছরে ইংরেজি বক্তা হতে পারবো।
যে লক্ষ্যগুলো ভালো নয় :
১. ইংরেজিতে চ্যাটিং করে ইংরেজি মহিলা পঠাবো।
২. বিদেশে যেতে চাই।
৩. ইংরেজি শিখে টাকা ইনকাম করবো।
👉 ভয়ভীতি দূর করুন :
আপনি যদি সত্যি ইংরেজী শিখতে চান তাহলে কারন ও লক্ষ্যের পর আপনার মনের ভয়ভীতি দূর করুন। আপনার যদি ভীতি কাজ করে তাহলে ইংরেজি শিখা হবেনা সহজে।
👉 নতুন নতুন Vocabulary শিখুন :
এটি ইংরেজি শিখার সহজ উপায়। আপনি যখনই কোন নতুন শব্দ পাবেন তখনই তার বাংলা অর্থ সার্চ করে শিখেনিন বানানসহ তাহলে ভুলবেননা সহজে।
মোবাইলে ডিকশোনারী এপস ডাউনলোড করে শিখতে পারেন সহজে।
👉 আপনার লক্ষ্যের সাথে মিলিয়ে ইংরেজি শিখুন :
আপনার লক্ষ্যের বিষয়বস্তুর সাতে মিল করে ইংরেজি শিখুন। কেননা ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এখানে শিখে আপনি শেষ করতে পারবেননা। আপনি যে উদ্দেশ্যে শিখতে চাচ্ছেন সে বিষয়ের সাথে মিলিয়ে পড়ুন আশা করি অল্পদিনে আয়ত্ত হয়ে যাবে।
👉 বেসিক বা কম চ্যালেন্জিং ইংলিশ শিখুন :
আপনি যদি সহজে এবং দ্রুত ইংরেজি শিখতে চান তাহলে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেনোনা আপনি এখনো বেসিক জানেননা তখনই যদি ইংরেজি প্রত্রিকা পড়া শুরু করেন তাহলে এটি আপনাকে শিখার বদলে নিরুতসাহী করবে। তাই এই কাজ করতে যাবেননা।
👉 হাল ছাড়া যাবে না :
আপনি আপনার মাতৃভাষা মায়ের পেট থেকে শিখে বের হননি শিখতে যেমন ৩-৫ বছর লেগেছে তেমনই আরেকটি ভাষা একদিনে শিখা যাবে না হাল ছাড়লে হবেনা শিখার শেষ নেই।প্রয়োজনে ইংরেজি ছবি দেখা শুরু করুন শিখতে পারবেন অনেক কিছু।
পরিশেষে আজকের ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় নিয়ে আলোচনার পর্বের ২য় পর্ব এর সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।



0 মন্তব্যসমূহ