ইংরেজি শিখার মোবাইল অ্যাপস :
আমাদের সকলের হাতে স্মার্টফোন আছে। এটিকে কাজে লাগিয়ে আমরা সহজে ইংরেজি শিখতে পারি। আমরা সারাদিন কত রকমের অ্যাপস ব্যাবহার করে সময় নষ্ট করি। ইংরেজি শিখার জন্য অনেক ভালো অ্যাপস রয়েছে এন্ড্রয়েড ও অ্যাপল প্লেস্টোরে। ইংলিশ শেখার সহজ উপায় ।
ইংরেজি শিক্ষার জন্য আমরা সকলে সময় ব্যায় করি কিন্তু শিখতে ব্যার্থ হয়ে পরে পড়াশোনা বাদ দিয়ে দেই। কিন্তু আমরা আমাদের ফোন ব্যাবহার করে ইংরেজি শিক্ষা গ্রহন করতে পারি। এ বিষয়ে আজ আলোচনা করব।
ইংরেজি শিক্ষা গ্রহন কেন প্রয়োজন :
বর্তমানে ইংরেজি ভাষা হলো পৃথিবীর প্রথম ভাষা কারন ইংরেজি ভাষা হলো ৩০০ মিলিয়ন মানুষের মাতৃভাষা এবং ৩৫০ মিলিয়নের বেশি মানুষের ২য় ভাষা হলো ইংরেজি।
ইংরেজি ছাড়া বর্তমানে কোন ব্যাক্তি তার স্বদেশ ছাড়া বহির্বিশ্বে চলতে পারবেনা। বর্তমানে যে ব্যাক্তি ইংরেজিতে পারদর্শী সে হলো সবচেয়ে ধনীব্যক্তি মনে করা হয়।
আমাদের দেশে এখনকার যুগে বলা হয় বাংলা না বলে চলা যায় কিন্তু ইংরেজি না বলে চলা যায় না।
যে ৫টি অ্যাপস দিয়ে ইংরেজি শিখা যায় :
আমাদের স্মার্টফোন এর মাধ্যমে আমরা যে কয়েকটি অ্যাপস ব্যাবহার করে শিখতে পারি তার মাধ্যমে অন্যতম হলো :
১. Hello English Apps : এটি Beginers এবং Advance লেবেল এর জন্য তৈরি করা হলেও এটি মূলত Beginers দের জন্য রিকোমেন্ডেট। প্লেস্টোরে অনেক এ্যাপস পাওয়া যায় কিন্তু বাংলা সাপের্ট করেনা। কিন্তু Hello apps এ সকল ভাষা সাপোর্ট করে তাই এটি আমার দৃষ্টিতে বেস্ট এ্যাপস। ভালো এ্যাপস এর জন্য এটি ২০০৬ সালে প্লেস্টোর এ সেরা নির্বাচিত হয়েছে।
হেলো অ্যাপস এর বৈশিষ্ট্যগুলো হলো :
★ Grammer, Reading, Translating, Spelling ইত্যাদি নিয়ে প্রাক্টিস করা যায়।
★ ভুলগুলো ধরিয়ে দেয় এবং সঠিক করে দেয়।
★ একজন শিক্ষাকের সাথে সরাসরি কথা বলা যায়।
★ এটি অনেক মজার গেইমস এর মাধ্যমে অনেক ইংরেজি শব্দ শিখিয়ে দেয়।
২. লার্নিং ইংরেজি গ্রামার :
গুগোল প্লেস্টোর এ এটি রেটিং ৪.৭ স্টার। ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ করা যায়। ২০০০ + প্রশ্ন সমাধান রয়েছে। IELTS, GMAT, Toffel এর জন্য কার্যকরি।
৩ ইংরেজি Gramarly keyboard :
নিজে নিজে ইংরেজি শিখার জন্য সেরা এপ এটি। এটি মোবাইল ভার্সন কিবোর্ড। আমরা প্রতিনিয়ত ব্যাবহার করে থাকি। এটি আপনাকে গ্রামারের ভুল ধরিয়ে দিবে।
আপনি একটি শব্দ ভুল লিখলে সাথে সাথে সঠিক শব্দ দিয়ে থাকে। পিওর ইংরেজি শব্দ লিখতে ও শিখতে সাহায্য করবে।
৪. Vocabulary. com :
নতুন নতুন ইংরেজি শব্দ শিখার সেরা এপস এটি। আপনি ভুল শিখলে সাথে সাথে নোটিফিকেশন দিয়ে সঠিক শব্দ জানিয়ে দিবে। এখানে আপনি ১০ সেকেন্ড এর গেইম বন্ধুদের সাতে খেলে নতুন নতুন শব্দ শিখতে পারবেন। এটি শব্দের ব্যাবহার ও উচ্চারণ জানাবে আপনাকে।
৫. ইংরেজি পার্টনার buddytalk app :
আপনি ইংরেজি শিখতে চান পার্টনার সমস্যায় পরেননি এটি দোষ্কর। এই এ্যাপস এর মাধ্যমে আপনি একজন দক্ষ পার্টনার খুজে পেতে পারেন ইংরেজি শিখার জন্য।
ইংরেজি কথা বলা শিখতে হলে নিজে নিজে শিখতে পারবেননা। অন্যের সাথে কথা বললে মুখের জড়তা কাটবে।
তাই এই মোবাইল ভার্সন এপটি অত্যন্ত গুরুত্বপূর্ন।
পরিশেষে বলা যায়, ইংরেজি ভাষা আমাদের বাংলা ভাষা থেকে সহজ কিন্তু গ্রামার সঠিক ভাবে জানতে হবে সাথে প্রেক্টিস করতে হবে । এই গ্রামার ও প্রাক্টিস আপনি উভয়ই পাচ্ছেন এসকল মোবাইল এ্যাপস এ। আপনি শিখতে হলে এদের যেকোন একটি ইন্সটল করে শুরু করুন। আজ আর নয় দেখা হবে পরবর্তি পোষ্টে। আশা করি সাথে থাকবেন ধন্যবাদ।



0 মন্তব্যসমূহ